• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাটে পদ্মা নদীর
তীর থেকে রিভলবার ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।
বুধবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এসব অস্ত্র
উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর
মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-
রাজেক।
তিনি জানান, রাজশাহীর চারঘাট থানার রাওথা বালুরঘাট এলাকায়
পদ্মা নদীর তীরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি
রিভলবার ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট
কাউকে পাওয়া যায়নি।
র‌্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে
অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা ভারত থেকে অস্ত্র সংগ্রহের
সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত রিভলবার ও কার্তুজ চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে
বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category