• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে ফিতরাহ সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩৩০০ টাকা নির্ধারণ

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ১৪৪৬ হিজরী সনের সদাকাতুল ফিতর এর হার জন প্রতি সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (১২ মার্চ) রাজশাহী চেম্বার অব কমার্স মসজিদে উলামা মাশায়েখ পরিষদ রাজশাহী মহানগরীর সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওঃ রুহুল আমীন। প্রধান অতিথি: ড. মাওঃ কেরামত আলী।
সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ্ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পন্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। আমরা রাজশাহী ও পার্শ্ববর্তীর জন্য হিসেব করে গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর মূল্য (৮৫-৯০ টাকা হয়) এটা যেহেতু গরীবদের হক সেহেতু আলোচনা সাপেক্ষে ১০০ টাকা ধার্য করা হয়। আর খেজুর দ্বারা আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর মূল্য গড় অনুযায়ী ৩৩০০ টাকা প্রদান করতে হবে। চাল দ্বারা ৩৩০ টাকা, যব দ্বারা ৫০০ টাকা, কিসমিস দ্বারা ২০০০ টাকা, পনির দ্বারা ৩০০০ টাকা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আদায় করবেন। উল্লেখিত পন্য বা তার মূল্য দ্বারা আদায় করতে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন, ড. সাইয়্যেদ মাওঃ শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ মোকাদ্দাসুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ ইয়াহিয়া, মুফতি ওমর ফারুক, অধ্যাপক মাওঃ আব্দুল ওহাব সোহেল, মাওঃ জামিরুল ইসলাম, মুফতি মোশাররফ হোসাইন, হাফেজ মাওঃ হাসান মামুন, হাফেজ রবিউল ইসলাম সহ বিশিষ্ট উলামা মাশায়েখবৃন্দ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category