• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীতে সীমান্তবর্তী
এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৫টায় এই অভিযান
পরিচালিত হয়। তবে পালিয়ে গেছে সন্দেহভাজন মাদক কারবারি।
বিজিবি সূত্র জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর
অধীনস্থ চরমাজারদিয়া বিওপির একটি নিয়মিত টহল দল গোপন
সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর দামকুড়া থানাধীন
বরেন্দ্র এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার হচ্ছে। এমন
তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দলের সদস্যরা ঘটনাস্থলে অভিযান
চালিয়ে ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয়
ফেনসিডিল এবং ৭ বোতল মনোগোল্ড সিরাপ জব্দ করে। তবে
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য
মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে দামকুড়া থানায় জমা দেওয়া
হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category