• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার হেরোইন ও ভারতীয় মদ জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ রবিবার, ১ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সিমান্তে পৃথক দুইটি অভিযানে ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন ও ২৬
বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১
বিজিবি)।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে শুরু করে রাত
পৌনে ৩টা পর্যন্ত চলা অভিযানে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাত
১১টায় সাহেবনগর বিওপি’র একটি দল গোদাগাড়ী
উপজেলার চর-হনুমন্তনগর এলাকায় অভিযান চালিয়। এ সময়
বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা একটি
ব্যাগ ফেলে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে ব্যাগ তল্লাশি করে পাঁচ প্যাকেটে ৫০০ গ্রাম ভারতীয়
হেরোইন জব্দ করা হয়। যার অনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
একই রাত পৌনে ৩টায় বিদিরপুর বিওপি’র টহল দল
গোদাগাড়ী উপজেলার মাদ্রাসার মোড় এলাকায় বিজির
ধাওয়া খেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায় মাদক
কারবারীরা। পরে বস্তার ভেতর থেকে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ
করা হয়। পালিয়ে যাওয়া মাদক কারবারীদের শনাক্তে গোয়েন্দা
তৎপরতা অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে।
জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে
বলেও জানায় বিজিবি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category