• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে মদ-ইয়াবা-ট্যাপেন্টাডল-সহ মাদক কারকবারী গ্রেফতার -৫

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পৃথক অভিযানে ৫ জন
মাদক কারবারীকেগ্রেফার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫
লিটার দেশীয় চোলাই মদ, ১৫ পিস ট্যাপেন্টাডল ও ৪৩ পিস ইয়াবা
ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সংশ্লিষ্ট থানা পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর
চন্দ্রিমা থানা, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বোয়ালিয়া থানা
পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো: মো. শরিফুল ইসলাম ওরফে সেরু ওরফে কেরু
(৪১),সে নগরীর চন্দ্রিমা থানার বালানগর এলাকার মৃত চাঁন মোহাম্মদের
ছেলে, মোঃ গোলাম মোস্তফা (৪৮), সে একই থানার ললিতাহার এলাকার
বাসিন্দা, মোঃ সাকিম হোসেন (৪২),সে দামকুড়া থানার হরিপুর
খড়িয়ারধার গ্রামের বাসিন্দা, মোঃ রাফি আহম্মেদ (২৮),সে নগরীর
বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার বাসিন্দা ও মোঃ সোহান আলী
(২৪), সে নগরীর খরবোনা নদীরধার এলাকার বাসিন্দা।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার শরিফুল ইসলাম কেরুর
বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ৩টি এবং সাকিম হোসেনের বিরুদ্ধে
দামকুড়া থানায় ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের বিজ্ঞ
আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category