• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীতে রাষ্ট্রীয় শোক পলকে উড়িয়ে ফুটবল প্রীতি ম্যাচ; সমালোচনার ঝড়

দিনকাল বিডি ২৪ / ১৯১ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,

রাজশাহী: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
মৃত্যুর পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার মাঝেই রাজশাহী
মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে
শোক পালনে উদাসীনতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, এই
আচরণ রাষ্ট্র বিরোধী ও শোককে হেয়প্রতিপন্ন করার শামিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারী) রাজশাহীর
মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে নামধারী খেলোয়াড়দের নিয়ে একটি
প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জাতীয় শোক কর্মসূচি
পালনের মাঝেই আনন্দ-উল্লাসে মেতে ওঠায় তা অনেকে অযাচিত ও
উন্মাদনা সৃষ্টিকারী কর্মকাণ্ড হিসেবে দেখছেন।
স্থানীয় সচেতন নাগরিকদের বক্তব্য, দেশ বর্তমানে শোকের
অভিজ্ঞতায় বিভোর, এমন সময়ে মাঠে আনন্দ-উল্লাস খেলা হওয়া
রাষ্ট্রীয় শোকের প্রতি ঘৃণ্য অবমাননা।
এ বিষয়ে মন্তব্য করেন রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক
সম্পাদক রবিউল আলম মিলু, এই আয়োজন শোক কর্মসূচিকে
হেয়প্রতিপন্ন করা, দায়িত্বহীনতা এবং শোককে সমাজে উপেক্ষা
করার প্রচেষ্টা।
আরও বক্তারা জানিয়েছেন, বিএনপি কর্মী মোঃ রনি খান স্পষ্ট করে
বলেন, বিগত সময়ে যারা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময়
ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, তারা এখনও ক্ষমতার প্রদর্শনী চালিয়ে
যাচ্ছেন। এই ধরনের খেলাধুলার আয়োজন দলের শোক কর্মসূচির
বিরোধী কার্যক্রম হিসেবেও ধরা হচ্ছে।
রনি খানের বক্তব্যে উল্লেখিত আয়োজকদের মধ্যে ছিলেন, আলী
আবদার তপন, সেলিম রেজা (রেফারির সমিতির সেক্রেটারি), আজম
বাবু, রেজাউল করিম রেজা, মাহমুদ হোসেন।
তিনি জানান, এই ব্যক্তিরাই মূলত ম্যাচটি পরিচালনা করেন।
এ ব্যপারে রাজশাহী জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ এবং
স্টেডিয়াম কর্তৃপক্ষের অনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা
যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category