• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে রাস্তার পাশের ড্রেন থেকে বিচ্ছিন্ন পা’ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে একটি মানুষের পা উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ডিঙ্গাডোবা এলাকার নিমতলা মোড়ের ড্রেন থেকে এ বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। প্রথমে স্থানীয়রা ওই বিচ্ছিন্ন পাটি ড্রেনে ভেসে যেতে দেখেন। পরে তা ড্রেন থেকে তোলেন এবং তারা দ্রুত রাজপাড়া থানায় খবর দেন।
খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন পাটি উদ্ধার করে। তবে কীভাবে বা কোথায় থেকে কার পা এখানকার ড্রেনে ভেসে এসেছে বা কেউ ড্রেনে ফেলে দিয়েছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ধারণা করা হচ্ছে, ক্লিনিক বা হাসপাতালে কোনো আহত ব্যক্তি চিকিৎসা নিতে এলে অপারেশন করে বাম পা কেটে বাদ দেওয়া হয়েছে। পরে তা ময়লা-আবর্জনার সঙ্গে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। পায়ের ওই কাটা অংশটি একজন পুরুষের বলেও ধারণা করা হচ্ছে। এটি পাতা থেকে উরু পর্যন্ত কাটা। কাটা অংশ থেকে যেন রক্ত না বের হয় তার জন্য সেখানে পলিথিন পেঁচানো রয়েছে। তদন্তের জন্য পুলিশ অঙ্গটি নিয়ে গেছে। পরে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, উদ্ধার হওয়া পায়ের অংশে পচন রয়েছে। কোনো ব্যক্তির শরীরে সার্জারি করে পা কাটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এছাড়াও প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের বিষয়ে থানায় থানায় বার্তা পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category