• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এলাকাবাসীর মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীতে মোছাঃ
আদরী খাতুনের নামের এক নারীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর
প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যলয়ের
সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কমসূচিতে
অংশগ্রহণ করেন ভুক্তভোগী আদরী খাতুনের এতিম দুই মেয়ে ও
এলাকাবাসী।
মানববন্ধন থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দৃষ্টি
আকর্ষন করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধনে
ভুক্তভোগীর মেয়ে মেহেজাবিন বানু ও সেহেনাজ বানু বলেন,
আমার মায়ের নামে চাচী ও চাচাতো ভাই যে হত্যা মামলা দায়ের
করেছেন। তাহা উদ্দেশ্য প্রনোদিন মিথ্যা ও ভিত্তিহিন। তারা কি
জানে না বর্তমান তথ্য প্রযুক্তির যুগে মিথ্যা মামলা করা আইনত
দন্ডনীয় অপরাধ। যে হত্যা মামলায় আমার মাকে ফাঁসানো হয়েছে।
এই মামলার ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। যাহা মামলার
সত্য উম্মোচন করার জন্য সহায়ক হবে এবং ভিডিও ফুটেজটি
সংশ্লিষ্ট থানার ওসি ও আরএমপি পুলিশের পুলিশ কমিশনার
মহাদয়ের নিকট পৌঁছে দিব।
তারা আরও বলেন, আমাদের দাবী, এই মিথ্যা মামলা থেকে আমার
মা’কে অব্যাহতি দিতে হবে। নইলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-
ছাত্রীদের নিয়ে আবারও রাস্তায় দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন
কর্মসূচি পালন করবো। আমার চাচা মৃত সুরজ আলী হার্ট
অ্যাটাক করে ঘোড়া চত্ত্বর এলাকায় মারা গেছেন। তার মৃত্যুর খবর
আমরা পরের দিন জানতে পারি। পরবর্তীতে আমরা এটাও জানতে
পারি, চাচার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই
মামলায় আমার মাকে আসামী করা হয়েছে। এতে আমরা হতভম্ব
হয়েছি এবং আমরা এ জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি।
চাচার মৃত্যুর সময় আমরা সবাই নানীর বাড়িতে বেড়াতে
গিয়েছিলাম। অথচ হত্যা মামলায় আমার মা’কে আসামী করা
হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। সঠিক তদন্তের মাধ্যমে সত্য এবং
প্রকৃত ঘটনা উম্মেচন করার দাবি জানান ভুক্তিভোগীর পরিবার ও
এলাকাবাসী। #রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ
রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী নগরীর বাজে কাজলা
মহল্লায় অনুমোদিত নকশা ছাড়াই দুইতলা ভবন নির্মাণের
অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
নোটিশে বলা হয়েছে, সন্তোষজনক জবাব না পেলে আইনানুগ
ব্যবস্থা নেওয়া হবে।
আরডিএর অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক
স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, কাজলা মৌজার আরএস ২২৯০
ও ২২৯২ দাগে নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা প্রদর্শন করা
হয়নি। পরিদর্শনে দেখা গেছে, অনুমোদন ছাড়া বা অনুমোদিত
নকশা লঙ্ঘন করে নির্মাণকাজ চলছে। এ অবস্থায় কেন অবৈধ
নির্মাণ ভেঙে ফেলা বা অপসারণ করা হবে নাÑতার সন্তোষজনক
জবাব ৭ (সাত) দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
নোটিশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব
না পেলে আর কোনো বক্তব্য না শুনেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করা হবে। একই সঙ্গে ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর
৩(খ) ধারা মোতাবেক এ নির্দেশ জারি করা হয়েছে এবং ৩(খ)(২)
ধারা অনুযায়ী নোটিশ জারির তারিখ থেকে পুনরাদেশ না দেওয়া
পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তি শুনানিতে বক্তব্য দিতে আগ্রহী হলে লিখিত জবাবে
তা উল্লেখ করে আগামী ১৬ মার্চ ২০২৬ সকাল ১১টায়
প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে পারবেন। প্রয়োজনীয়
কাগজপত্রের মধ্যে অনুমোদিত নকশা (যদি থাকে), জমির দলিল,
খতিয়ান, খাজনার রশিদ, জাতীয় পরিচয়পত্র ও বাড়ির হোল্ডিং নম্বর
উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী মেট্রোপলিটন
পুলিশ-এর মতিহার থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানানো
হয়েছে। নোটিশে উল্লেখিত ব্যক্তি মোঃ পারভেজ আলী, তিনি
নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত কহির উদ্দিনের
ছেলে।
এ ব্যপারে জানতে চাইলে আরডিএর অথরাইজড অফিসার মো.
আব্দুল্লাহ আল তারিক জানান, অফিস থেকে অফিসার পাঠিয়ে

বিবাদীকে নোটিশ জারি করা হয়েছে। কাজচ চলমানের বিষয়ে
সংশ্লিষ্ট থানায় জানানো হবে।
অভিযোগকারী মোঃ পারভেজ আলী জানান, আরডিএ কর্তৃপক্ষ
নোটির জারি করেছেন। বিবাদী নোটিশ প্রাপ্তির পরও আইনকে
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইমারত নির্মাান কাজ চালিয়ে
যাচ্ছেন। এ বিষয়ে মতিহার থানায় বার বার অবগত করা হলে পুলিশ
বিবাদীর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেন না বলেও দাবি
করেন তিনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category