• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীর চারঘাট থানার নারীর কাছে ৭ লাখ টাকা ঘুস দাবি, ওসি প্রত্যাহার

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহী অফিস:
সাত লাখ টাকা দিলেই মুক্তভাবে মাদক ব্যবসা করতে দেবেন রাজশাহীর চারঘাট থানার ওসি মাহবুবুল আলম। শুধু তাই নয়- আরও দুই লাখ টাকা দিলে জেলা ডিবির দুই কর্মকর্তাকে বদলির ব্যবস্থা করাবেন তিনি।
থানা কম্পাউন্ডে নিজের বিশ্রামকক্ষে- কারাগারে থাকা এক ‘মাদক ব্যবসায়ীর’ স্ত্রীর সঙ্গে মুখোমুখি আলাপের সময় এমন কথা বলেন ওসি মাহবুব।
ওসির ঘনিষ্ঠ এসব আলাপের অডিও ক্লিপ শনিবার ফাঁস হলে রাতেই তাকে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজড্ করা হয়।
ঘটনা তদন্তে রোববার তিন সদস্যের কমিটি গঠন করেছেন রাজশাহী পুলিশ সুপার মো. সাইফুর রহমান। জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন ফাঁস হওয়া অডিও ক্লিপটি ওসি মাহবুবের।
খোঁজ নিয়ে জানা গেছে, ওসি মাহবুব মাদক কারবারির স্ত্রীর সঙ্গে যেসব আলাপ করেন তা গোপন রেকর্ডিং যন্ত্রে রেকর্ড করা হয় বলে জেলা পুলিশ কর্মকর্তাদের ধারণা। মোট ৬ মিনিট ৫৩ সেকেন্ডের অডিওতে ওসির কথোপকথনে উঠে এসেছে পুলিশের ভেতরের চাঞ্চল্যকর অনেক অজানা কাহিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি মাহবুবুল আলম বলেন, আমার কাছেও অডিওটা এসেছে। কিন্তু কীভাবে হয়েছে আমি জানি না। এর বেশি কিছু বলা সম্ভব নয়।
রোববার দুপুরে ফোন দিলে তিনি জানান, তাকে লাইনে ক্লোজড করা হয়েছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category