• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বাঘাইড়

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে আক্কেল আলী নামের এক জেলের জালে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে সাড়ে ১১ হাজার টাকায় এবং মাছটি ক্রয় করেছেন দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি।
বুধবার সন্ধ্যার আগে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে এই মাছটি ধরা পড়ে।
এ বিষয়ে কালিদাসখালী চরের জেলে আক্কেল আলী বলেন, অন্যান্য দিনের মতো লোকজন নিয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের নিচে পদ্মায় মাছ ধরতে যাই। এদিন দুপুরে মাছটি ধরা পড়ে। পরে সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি হয়। সপ্তাহ খানেক আগেও সাড়ে ৮ কেজি ওজনের একটি মাছ পেয়েছিলাম। সেটাও সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করেছিলাম।
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও মিজানুর রহমান বলেন, এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন। পদ্মা নদীতে বড় সাইজের মাছ পেলে উচ্চ মূল্য হলেও কেনার জন্য অনেকেই আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category