• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীর পবা উপজেলায় নবাগত ইউএনও‘র সাথে সাংবাদিকদের মতবিনিময়

দিনকাল বিডি / ১১৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পবায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শালেহ্ মোহাম্মদ হাসনাত। রোববার বিকেল তিনটার দিকে ইউএনওর অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা স ালনা করেন, পবা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার। এ সময় বক্তব্য রাখেন, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজি নাজমুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব, সাংবাদিক মঈন উদ্দিন, জিয়াউল কবির স্বপন, পবা উপজেলা প্রকৌশল কর্মকর্তা মকবুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান পবা উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম,
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মেসবাউল হক দিনার, সাংবাদিক জাহিদ হাসান পলাশ, আবু ইউসুফ, সবুজ, জিয়াসহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এছাড়াও মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন উপজেলার ১৬টি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও আবু শালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, সাংবাদিকদের সহযোগিতা নিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন করতে চাই। জনগণের সেবক হতে চাই। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকরা উপজেলার উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে নবাগত ইউএনও আবু শালেহ মোহাম্মদ হাসনাতকে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আবু শালেহ মোহাম্মদ হাসনাত ইউএনও হিসেবে গত ১৪ সেপ্টেম্বর দায়িত্বি গ্রহণ করেন। তিনি ৩৫ বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকুরিতে যোগদান করেন। ইউএনও আবু শালেহ মোহাম্মদ হাসনাত এর বাড়ি নওগাঁ জেলায়। পবা উপজেলায় যোগদানের আগে আগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে অত্যান্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category