• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহীর পুঠিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৮১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের চকদুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নারী সমাবেশে পুঠিয়া উপজেলা শিক্ষা অফিসার মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) পরিচালক মুহা. শিপলু জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএফপি’র সহকারী পরিচালক মো. আব্দুল আলিম।
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুঠিয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তাগণ তারুণ্যনির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতিগঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানবপাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণে পলিথিন বর্জন, ডেঙ্গু প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব প্রভ‚তি বিষয়ে আলোচনা করেন।
অতিথিবৃন্দ এ সময় টাইফয়েড টিকাদান কর্মসূচির গুরুত তুলে ধরে করে ৯ মাস থেকে ১৫
বছর বয়সী শিশুকে টিকা প্রদানের জন্য অভিভাবকদের প্রতি আহŸান জানান।
নারী সমাবেশের শুরুতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, মাদক, ডেঙ্গু এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category