• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক জব্দ, পালিয়ে গেল কারবারিরা

দিনকাল বিডি ২৪ / ২৭ Time View
প্রকাশঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৩৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৭০ পিস ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৫২ বোতল ভারতীয় মদ এবং ৪৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার বিকালে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপির টহল দল চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীর এলাকায় অভিযান চালালে মাদক কারবারিরা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৩৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

একই দিন রাত পৌনে ১১টায় গোদাগাড়ী থানার নিমতলা এলাকায় আরেকটি অভিযান চালায় খরচাকা বিওপির নিয়মিত টহল দল অভিযান চালিয়ে ৫২ বোতল ভারতীয় মদ জব্দ করে।

এদিকে একই সময়ে দামকুড়া থানার পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ করে চরমাজারদিয়া বিওপির নিয়মিত টহল দল।

এরপর শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে চারঘাট থানার ইউসুফপুর কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, এসব অভিযানে জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিজিবি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category