• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী নগরীতে পলাশ ট্রেডার্সের গোডাউনে আগুন; পানির অভাবে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ সোমবার, ২ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীর পলাশ
ট্রেডার্স নামে একটি গোডাউনে অগ্নিকাণ্ডে
গোডাউনের মোট মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন
নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সঠিক সময়ে পৌঁছালেও পানির
অভাবে আগুন নিয়ন্ত্রণে সমস্যায় পড়তে হয় ফায়ার সার্ভিস
সদস্যদের।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালি থানার শ্যামপুর
পশ্চিম পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় গোডাউনের ভিতরে পানি, চিপস্ধসঢ়;, ড্রিংস
চকলেট, বিস্কুট, কয়েল-সহ অন্যান্য মালামাল ছিল, যা দ্রুত পুড়ে
ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত
ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শুরুতে পানি
সরবরাহ না পাওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিতে পারছিলেন না। পরে ১৪
পায়ের ড্রেন থেকে পানি সংগ্রহ করে চেষ্টা চালানো হচ্ছে।
পলাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী পলাশ জানান, তাঁর পিতা মন্টু
হাজির মালিকাধীন এই গোডাউনে রাখা ছিল প্রায় ৫০ লাখ
টাকা মূল্যের বিভিন্ন পণ্য। তিনি আরও বলেন, অবশিষ্ট কিছু
নাই, সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন কী কারণে
লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, এখন
পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category