• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রাজশাহী নগরীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি-সহ গ্রেফতার ৩৩

দিনকাল বিডি ২৪ / ৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ জুলাই, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে পুলিশের
পৃথক অভিযানে ৩জন অনলাইন জুয়াড়ী এবং ট্যাপেন্টাডল
ট্যাবলেটসহ ৫জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত, মাদক ও অন্যান্য
মামলায় আরও ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, শনিবার (২৫ জুলাই) দিনগত রাত সোয়া ৩টার
দিকে নগরীর মতিহার থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ দল
ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার
অভিযোগে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো:
আব্দুল্লাহ আল মামুন ওরফে জীবন (৩৫), সে নগরীর মতিহার থানার
ডাঁশমারী এলাকার আব্দুল আওয়ালের ছেলে, দেলোয়ার হোসেন ওরফে
রোকন (৩৪), সে মৃত টিপু সুলতানের ছেলে ও হাসিবুল হাসান
শান্ত (২৬), খোঁজাপুর মধ্যপাড়া গ্রামের শামীম আলীর ছেলে। এ
সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে
ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া প্রতিরোধ
আইন-২০২৬ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে রাত পৌনে ৯টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী
উত্তরপাড়া বিলপাড়া এলাকা থেকে ৫জনকে গ্রেফতার করা হয়। এ
সময় তাদের কাছ থেকে ১৯পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা
হয়। গ্রেফতারকৃতরা হলো: চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের
বাসিন্দা বর্তমানে বামন শিকর গ্রামের আরিফ মোল্লা (৩৭),
মেহেরচণ্ডী উত্তরপাড়ার জাহিদ হাসান (৩০), আলিফ ওরফে আলামিন
(২৬), নওগাঁর আত্রাই উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা
বর্তমানে মেহেরচণ্ডী স্কুল মোড় এলাকার আরিফুল ইসলাম (৩০) ও
মেহেরচণ্ডী উত্তরপাড়ার শান্ত (২০)।
এ ঘটনায় চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
করা হয়েছে।
এদিকে, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের নিয়মিত
অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬জন, মাদক মামলার ৭জন এবং অন্যান্য মামলার

১২ জনসহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে
পুলিশ।
রবিবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে সকল আসামীদের আদালতে
সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category