• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী পুঠিয়ায় ভাগ্নী’কে ধর্ষণ চেষ্টাকারী সিহাব গ্রেফতার

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ভাগ্নীকে ধর্ষণ চেষ্টাকারী মামলার প্রধান আসামী সিহাব’কে নাটোর হতে গ্রেফতার করেছে র‍্যাব-৫। সোমবার (১১ মার্চ) দুপুরে সোয়া ১টায় নাটোর জেলার সদর থানাধীন ছাতনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামী মোঃ শিহাব ওরফে সামিউল আলিম শিহাব (২২), সে রাজশাহীর পুঠিয়া থানার সরিষাবাড়ি বাজার এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার র‍্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‍্যাব জানায়, আসামী শিহাব (২২) সম্পর্কে ভুক্তভোগীর মামা। আত্মীয়তার সুবাদে তাদের বাড়ীতে যাতায়াত করত। গত  (২৬ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে বাড়িতে একা পেয়ে শিহাব ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে দেখে তার যোহরের নামাজ পড়ছে। সেই সুযোগে শিহাব ভুক্তভোগীকে পিছন থেকে জাপটে ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে। ওই ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয় এবং পুঠিয়াতে শিহাবকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় শ্লীলতাহানী মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৫, এর তৎপরতায় সোমবার দিনগত রাত সোয়া ১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন ছাতনী এলাকা থেকে লম্পট শিহাবকে গ্রেফতার করা হয়।

এ ব্যপারে মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে পুঠিয়া থানায় মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category