• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

দিনকাল বিডি / ২৮৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এসএসসির ফলাফলে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে ৮ দশমিক ৮৩ শতাংশ। আর জিপিএ-৫ বেড়েছে ১৪ হাজার ৮০৮টি।
সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এসএসসির ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসিতে পরীক্ষার্থী কম ছিল। একইসঙ্গে করোনার প্রভাব শিক্ষার্থীদের উপর পড়েছে। শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারেনি। এবার এসএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। যা গত বছর ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ। সেই হিসেবে পাসের হার কমেছে ৮ দশমিক ৮৩ শতাংশ।
অন্যদিকে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। আর ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৭০৯ জন। সেই হিসেবে এ বছর জিপিএ-৫ বেশি পেয়েছে ১৪ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী।
প্রসঙ্গত, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শিক্ষাবোর্ডের ২৭০টি কেন্দ্রে ২ হাজার ৬৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category