• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী মহানগরীতে গণ-গ্রেফতার বন্ধের ও মাদক নাটকের সাথে জড়িত ডিবি পুলিশের বিচারের দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার ২৯ নং ওয়ার্ডে গণ-গ্রেফতার বন্ধের ও মাদক নাটকের সাথে জড়িত ডিবি পুলিশের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ), সকাল ১১টায় এলাকাবাসীর উদ্দ্যোগে মহানগরীর মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট), সাবেক ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার আহমদ হোসাইন। 

তিনি তঁার বক্তব্যে বলেন, গত ২৮ ফেব্রুয়ারী ২৯নং ওয়ার্ড মহব্বতের মোড়ে অবস্থিত শাকিলের ফার্মেসির দোকানে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি), সাজানো মাদক নাটককে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে ডিবি পুলিশের বিরোধ সৃষ্টি হয়েছিলো। সেই বিরোধের জের ধরে নির্বিচারে এলাকার সাধারণ মানুষের উপর অবৈধ গণ-গ্রেফতার শুরু করছে ডিবি পুলিশ। 

অবিলম্বে ডিবি পুলিশের গণ-গ্রেফতার বন্ধ এবং সাজানো মাদক নাটকের সাথে জড়িত ডিবি পুলিশের বিচার দাবি করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মতিহার থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, মতিহার থানা সেচ্ছা সেবক দলের আহবায়ক নাইমুর রহমান দূর্জয়-সহ শতাধীক এলাকাবাসী। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category