• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্রসহ যুবক গ্রেফতার

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্র-সহ মোঃ ওয়াসিম আলী কিরন (২৮), নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত দেড় টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তার সহযোগী মোঃ নূর ইসলাম বিষু (৩২) পালিয়ে যায়।
গ্রেফতার মোঃ ওয়াসিম আলী কিরন, সে মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মোঃ আবু বাক্কারের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাত দেড়টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে অত্যাধুনিক ধারালো চাকু-সহ মোঃ ওয়াসিম আলী কিরন গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী মোঃ নূর ইসলাম বিষু পালিয়ে যায়। 

এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামীর বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামী নূর ইসলামকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার সকালে গ্রেফতার আসামী কিরনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category