• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা প্লাস্টিক পণ্যের ভিড়ে অস্তিত্ব সংকটে রাণীনগরের ঐতিহ্যবাহী ‘পাতির সপ’

রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ

দিনকাল বিডি ২৪ / ৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সীমান্ত এলাকায়
পৃথক দুটি অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী
ব্যাটালিয়ন (১ বিজিবি)।
শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এসব অভিযান
পরিচালনা করা হয়। তবে উভয় অভিযানে বিজিবির উপস্থিতি টের
পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা।
রবিবার সকাল ১১টায় ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খিদিরপুর
বিওপি’র একটি আভিযানিক দল কাটাখালী থানার লটাবন এলাকায়
অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
রবিবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে প্রেমতলী বিওপি’র
আরেকটি দল গোদাগাড়ী থানার ফরাদপুর ফরেস্ট বাগান এলাকায়
অভিযান চালিয়ে একটি আম বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত
অবস্থায় আরও ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া
হয়েছে বলে জানিয়েছে বিজিবি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category