• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

​রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নওগাঁর রাণীনগরে দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দপ্রাপ্ত সর্বমোট ৫ লাখ টাকা মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মোঃরাকিবুল হাসান-এর সভাপতিত্বে আয়োজিত এই অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাকারিয়া মন্ডল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।নজরুল ইসলাম

​এছাড়াও অনুষ্ঠানে রাণীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলালসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু বলেন ​বর্তমান সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে রয়েছে। সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পবিত্র ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে উপভোগ করতে পারে সেই লক্ষ্যেই এই মানবিক সহায়তা। ভবিষ্যতেও এই উন্নয়ন ও সহায়তার ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category