রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার চকাদিন চককুতুব সুবহানিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখা ও চকাদিন মাদ্রাসা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাও: কাজী মো: মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, মাদ্রাসার মুহতামিম মুফতি মো: আব্দুর রউফ, মাদ্রাসার শিক্ষক মুফতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নওগাঁ-৬ আসনের মধ্যে সবচেয়ে বড় ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা এই এতিমখানা উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি । বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইফতার আয়োজনে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।