• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ৬৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে এসএসসি,এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা ২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু এমপি’র সৌজন্যে এ আয়োজনে ৭০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।

​ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের জমজ দুই বোন তাহেরা হাবিবা ও তাহেরা হামিদা। দুজনেই এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পরিবার ও উপজেলার মুখ উজ্জ্বল করেছে।

​সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ সাদিক মাহিন,পারইল উচ্চ বিদ্যালয়ের উম্মে হাবিবা, আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের আব্দুল মোতালেব এবং জমজ দুই বোনের অন্যতম রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা হামিদা। বক্তব্যে শিক্ষার্থীরা তাঁদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,​উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাফিউল আলম,উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মোঃ নূরে আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলী।

​ রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু,সহ-সভাপতি প্রফেসর এ কে এম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু এবং কোষাধ্যক্ষ জিল্লুর রহমান।

​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।

​সংবর্ধনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাঁদের সততা ও নিষ্ঠার সাথে দেশ গড়ার কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category