• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ

দিনকাল বিডি ২৪ / ৭১ Time View
প্রকাশঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত। বাংলাদেশ সরকার গৃহীত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে নওগাঁর রাণীনগর উপজেলা যুবদলের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

​অনুষ্ঠানে রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু এমপি।কর্মসূচির অংশ হিসেবে রাণীনগর উপজেলা সদর বাজারের বিভিন্ন রাস্তার দুপাশের ড্রেন,বসতবাড়ির চারপাশ এবং রাণীনগর বালিকা বিদ্যালয় চত্বরসহ বিভিন্ন স্থানের নোংরা আবর্জনা ও আগাছা পরিষ্কার করা হয়। একই সাথে স্থানীয়দের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​উক্ত সচেতনতামূলক কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু ও প্রফেসর জাকির হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম।​স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ।​ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সেক্রেটারি নাসির উদ্দিন টনি সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category