রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগরে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান বাবু রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নজরুল ইসলামসহ রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান,শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী তিন মাস এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।