• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে পৃথক অভিযানে পাঁচজন গ্রেফতার মাদকদ্রব্য উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকালে তাদের নিকট থেকে হেরোইন,গাঁজা ও নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে। মঙ্গলবার সন্ধা থেকে বুধবার সকাল পর্যন্ত গ্রেফতার ও উদ্ধার অভিযান পরিচালনা করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু করে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় উপজেলা সদরের রেলগেট-উপজেলা বাইপাস সড়কের মিঠু হোসেনের প্রাইভেট কেয়ার সেন্টার এলাকা থেকে ইমন হাসান (২৫)কে ২০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইমন বগুড়ার আদমদীঘি উপজেলার চকজান গ্রামের ইমদাদুল হকের ছেলে। এছাড়া একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে সাজ্জাদ হোসেন (৪৯) কে ৭০গ্রাম গাঁজাসহ রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উপজেলার দূর্গাপুর গ্রামের হাসান বকুলের ছেলে মেহেদি হাসান ইমন(৩০)কে ৪৫গ্রাম গাঁজাসহ উপজেলার গোনা বাজার থেকে এবং উত্তর রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে বাবুল মন্ডল (৩৮)কে আড়াই গ্রাম হেরোইনসহ শের-এ বাংলা কলেজ মাঠ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মাদক মামলা রুজু করে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category