• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে বিএনপির কাউন্সিলে হামলার অভিযোগ আঃলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে

দিনকাল বিডি / ৪৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার খট্রেশ্বর রাণীনগর ইউনিয়ন বিএনপি’র কাউন্সিলে ভোট চলাকালে হামলার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। ওই হামলায় শতাধীক চেয়ার,দুইটি মটরসাইকলে ও মাইক ভাংচুরসহ অন্তত ১০জন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে বিএনপি দলীয় কার্যালয়ে এঘটনা ঘটে।
রাণীনগর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্নআহŸায়ক আতিকুজ্জামান জাপান বলেন,উপজেলার খট্রেশ্বর ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনের লক্ষে সভাপতি,সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট সাতজন প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিল। ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার উপজেলা সদরের বিএনপি’র দলীয় কার্যালয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন চলছিল।এসময় হঠাৎ করেই আওয়ামীলীগের বেশ কিছু নেতা-কর্মী এসে হামলা চালিয়ে মারপিট ও ভাংচুর করে।ওই হামলায় শতাধীক চেয়ার,দুইটি মটরসাইকলে,ভাংচুর করে। হামলায় নয়ন খাঁন লুলু,মোহন আলী,আবেদ হোসেনসহ আন্ত:ত ১০জন বিএনপি’র নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করে জাপান বলেন এর মধ্যে ৩জনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
হামলার অভিযোগ অস্বীকার করে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন,যেখানেই বিএনপির সমাবেশ হচ্ছে সেখানেই তাদের নিজেদের মধ্যে দ্ব›দ্ব হচ্ছে। বিএনপির কাউন্সিলে আওয়ামীলীগের কোন লোকজন হামলা করেনি বলে দাবি করেন তিনি।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন বিএনপি’র দলীয় অফিসে একটা গোলমাল হয়েছে। তবে এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বোঝা যাবে কারা গোলমাল করেছে । তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category