রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি ,,
নওগাঁর রাণীনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পরিচালনা উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর উপজেলা বিএনপির আয়োজনে এছাহক আলীর সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় অডিটরিয়ামে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন সেচ্ছাসেবক দলের আহবায়ক উজ্জল হোসেন প্রমূখ।