• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু, জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: রাজশাহীর ডিসি ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

রাণীনগরে রাস্তা নির্মাণে বাধা: চরম ভোগান্তিতে কয়েকশ পরিবার

দিনকাল বিডি ২৪ / ১৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

​রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলায় একটি জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা নির্মাণ কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি মহলের বিরুদ্ধে। এর ফলে নির্মাণ কাজ মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার কয়েকশ সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ২ নং কাশিমপুর ইউনিয়নের চককুতুব গ্রামে দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি পাকা করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রাস্তাটির সংস্কার ও পাকাকরণের কাজ শুরু হয়। কিন্তু কাজ চলাকালীন হঠাৎ করেই স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ব্যক্তিগত জায়গার দাবি তুলে কাজ বন্ধ করে দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার মাঝখানে ইট ফেলে এবং শ্রমিকদের কাজ করতে নিষেধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।

​সরেজমিনে দেখা যায়, রাস্তাটি খুঁড়ে রাখা এবং কাদা-মাটির কারণে বর্তমানে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন:
​”আমাদের এই রাস্তাটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এখন সামান্য ব্যক্তিগত স্বার্থের জন্য পুরো গ্রামের মানুষের ভোগান্তি হচ্ছে। বর্ষা শুরু হলে এই পথ দিয়ে হাঁটাও সম্ভব হবে না।

​অন্যদিকে, যারা কাজে বাধা দিচ্ছেন তাদের দাবি, রাস্তার নকশা অনুযায়ী কাজ না করে তাদের ব্যক্তিগত সম্পত্তির ওপর দিয়ে রাস্তা নেওয়া হচ্ছে। সঠিক সীমানা নির্ধারণ না করে কাজ চালিয়ে যাওয়ায় তারা আপত্তি জানিয়েছেন।

​এ বিষয়ে স্থানীয় ২ নং ওয়ার্ডের মেম্বার কালাম চৌধুরী জানান, জনস্বার্থ বিবেচনা করে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। সরকারি কাজে বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। উভয় পক্ষের সাথে কথা বলে দ্রুত কাজ পুনরায় শুরু করার ব্যবস্থা করা হচ্ছে।
​কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মলেছুর রহমান বাবু জানান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং ইতিমধ্যেই প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে।
​রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃরাকিবুল হাসান জানান এ বিষয়ে আমি আজ সকালেই অবগত হয়েছি। আমরা সরজমিনে পরিদর্শন করে রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ ঠিক রেখে যেন কাজটি সঠিকভাবে সম্পন্ন হয়, সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category