রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,
নওগাঁর রাণীনগরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ সিপিসি-২ নাটোর গোপন সংবাদে অভিযান চালিয়ে
৬৬ হাজার জাল টাকার নোটসহ মাজেদুল ইসলাম (২১) নামে জাল টাকা
কারবারির এক সদস্যকে গ্রেফতার করেছে। মাজেদুল উপজেলার খট্রেশ্বর
ইউনিয়নের মধ্য রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
র্যাব-৫ ডিএডি আব্দুল হাকিম জানান, মাজেদুল ইসলাম বেশ কিছুদিন
ধরে জাল টাকার কারবারি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার
সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময়
তার কাছে থাকা ৫০০ টাকার ৭৬টি, ২০০ টাকার ৮০টি, ১০০টাকার ৮০টি,
৫০ টাকার ৮০টি জাল টাকার নোটসহ আটক করা হয়। এব্যাপারে রাণীনগর
থানায় র্যাব-৫ সিপিসি-২ নাটোর এর ডিএডি আব্দুল হাকিম বাদী হয়ে
মাজেদুলকে আসামী করে রাণীনগর থানায় মামলা দায়ের করলে মঙ্গলবার তাকে
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।