• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৩

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

জুনায়েদ রহমান চন্দন, স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী, মাদককারবারীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। এসময় একজনের নিকতট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এনায়েতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরিফুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরিফুল ইসলাম পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। একই রাতে উপজেলার মিরাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫গ্রাম গাঁজাসহ হেলাল উদ্দীন (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। আটক হেলাল উদ্দীন মিরাট গ্রামের জফির আলীর ছেলে। তার বিরুদ্ধে রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। এছাড়া ওই রাতেই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের মজিবর রহমানের ছেলে শরিফুল ইসলাম শফি (৪২) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতের প্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category