রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে কৃষকদের নিকট থেকে
সরকারী দামের চাইতে রাসায়নিক সারের দাম বেশি নেয়ায় ৩জন সার ডিলারকে
মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে
উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করে
জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি)
নাবিলা ইয়াসমিন।