রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার রাণীনগর প্রেসক্লাবের নিজস্ব ভবনে এ ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলামের সঞ্চালনায়, সাভাপতি মোঃ হারুনূর রশীদের সভাপতিত্বে দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে রাণীনগর প্রেসক্লাবের পক্ষ্য থেকে প্রধান অতিথিকে ক্রেসদিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,সাবেক সম্পাদক সাহরুক হোসেন আহাত সহ- সভাপতি কাজী আনিছুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জোনায়েদ আহম্মেদ, মামুনূর রশিদ, সদস্য মোঃরহিদুল ইসলাম (রাইপ) মোঃছাইফুল ইসলাম(শাহীন) মোঃরায়হানুল ইসলাম মোঃ রায়হানূল হকসহ প্রেসক্লাবের সকল সদস্য বিন্দু উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল,, রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস,
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সাংবাদিকরা জাতির বিবেক। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ লিখনের মাধ্যমে জাতি নানা ধরণের সুবিধা অসুবিধা যানতে পারে । ভালো সাংবাদিকতা এবং সুস্থ্য ধারার সংবাদ পরিবেশন জাতির কল্যান বয়ে আনে। এ ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা, দোয় ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা তলে ধরেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল বক্তব্য রাখেন। ইফতার আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।