• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাবিতে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পাবলিক হেলথ কনফারেন্স শুরু

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিন ব্যাপী শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক পাবলিক হেলথ কনফারেন্স। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টায় ৩ দিনব্যাপী এই কনফারেন্স শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পরিসংখ্যান বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিসংখ্যান বিভাগ হেলথ রিসার্চ গ্রæপের মেম্বর অধ্যাপক মোঃ মনিমুল হক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এম সাহেদ জামান।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান হেলথ রিসার্চ গ্রæপের আহŸায়ক অধ্যাপক মোঃ গোলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তর করতে হলে রিসার্চের প্রতি অধিক গুরুত্ব দিতে হবে। বিশেষ করে পাবলিক হেলথ রিসার্চের ক্ষেত্রে এ সমস্ত পাবলিক হেলথ কনফারেন্সের আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ।
অধ্যাপক এম সাহেদ জামান বলেন, দেশের সামাজিক, অর্থনৈতিক এবং তাত্বিক দিক দিয়ে বিশেষজ্ঞরা এই সম্মেলনে তাদের মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করবেন, যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কনফারেন্সে মোট ৪টি ইনভাইটেড সেশন, ২টি প্লেনারি সেশন ও ১০টি কন্ট্রিবিউটেড সেশন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের শতাধিক জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক ও গবেষক অংশগ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category