• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাবির সি ইউনিটের ফল প্রকাশ; পাশের হার ৪৬ শতাংশ

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪টি শিফটে গড়ে ৪৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এছাড়াও অ-বিজ্ঞান অংশে পাশ করেছে ৮০ দশমিক ৬ শতাংশ।

সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ ফল প্রকাশ করেন।
সংশ্লিষ্ট স‚ত্রে জানা যায়, গত ৫ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর সি ইউনিটে মোট চ‚ড়ান্ত আবেদন পরে বিজ্ঞান অংশে ৭৪ হাজার ৫৭৭ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬১ হাজার ১১৯ জন, অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৫৮ জন। পাশ করেছে ২৮ হাজার ৯১ জন, ফেল করেছে ৩২ হাজার ৬৫৮ জন।

উওরপত্র বাতিল হয়েছে ৩৬৬ জনের। এছাড়াও এক্সফেল হয়েছে চার জন শিক্ষার্থী।
এছাড়াও অ-বিজ্ঞান অংশে আবেদনকারীর সংখ্যা ছিল ১ হাজার ৭৭৮ জন। উপস্থিত ছিলেন ১ হাজার ৬৯৭ জন, অনুপস্থিত ৮১ জন। পাশ করেছে ১ হাজার ৩৬৮, ফেল করেছে ৩২৭ জন। এছাড়াও খাতা বাতির হয়েছে একজন শিক্ষার্থীর।
এবছর ‘সি’ ইউনিটের বিজ্ঞান অংশে সর্বোচ্চ মার্ক ৯৬। এবং অ-বিজ্ঞান অংশে সর্বোচ্চ ৮৭ মার্ক পেয়েছে।

ভর্তি চলবে আগামী ১০ মে থেকে ২০ জুন পর্যন্ত। আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category