• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাবি প্যারিস রোডে ভেঙ্গে পড়েছে গগণ শিরিশ গাছ

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডের গগণ শিরিশ গাছ ভেঙ্গে পড়েছে।
বুধবার (২৬ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে প্যারিস রোডে একটি গাছ এবং আরেকটি গাছের মোটা একটি ডাল ভেঙ্গে পড়ে। এই ঘটনায় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন বলেন, বিকেল পাঁচটার দিকে হালকা বাতাস হয়েছিল। এসময় প্যারিস রোডের একটা গাছ এবং আরেকটি গাছের ডাল ভেঙ্গে পড়ে। তবে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, হালকা বাতাসে প্যারিস রোডের একটা গাছ ভেঙ্গে পড়েছে। আরেকটা গাছের একটা ডাল ভেঙ্গেছে। আমরা সন্দেহ করছি গাছের গোড়া হয়তো নরম হয়ে ভেঙ্গে পড়েছে। আমি ক্যাম্পাসের বাইরে আছি। একজন সহকারী প্রক্টরকে দায়িত্ব দিয়েছি, তিনি রাস্তা পরিষ্কার করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, আমরা এখন গাছগুলি সরানোর কাজ করছি। চাইলেই তো দ্রæত কোনো পদক্ষেপ নেওয়া যায় না। আমরা এগুলো সংরক্ষণে কাজ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category