• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রামপালে সরকারি রাস্তা দখলমুক্ত করার দাবী

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালের বেতকাটা-২ গ্রামের সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য আবেদন করেছেন গ্রামবাসী।বেতকাটা গ্রামের ৮৮ জন বাসিন্দার স্বাক্ষর করা আবেদন পত্রে দেখা যায়, উপজেলার ভাগা বেতকাটা-২ গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দার চলাচলের সরকারি রাস্তাটি এক ব্যক্তি ঘিরে রেখেছেন। সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিল্ব রঞ্জন মন্ডল রাস্তার বেশ কিছু অংশ ঘিরে রেখেছেন। শ্মশান ও মন্দিরে যাওয়ার সহজ পথটি দখলে থাকায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তিনি অন্য স্থান দিয়ে রাস্তার জায়গা দিয়ে সরকারি রাস্তা আটকে দেয়ার চেষ্টা করছেন বলে গ্রামবাসী অভিযোগ করেন। আবেদনকারী হরিপদ পাল ও উত্তম কুমার মন্ডল বলেন, আমাদের দাবী চিহ্নিত সরকারি রাস্তার উপরে মাটি দিয়ে সংস্কার করা হোক। এ বিষয়ে অভিযুক্ত বিল্ব রঞ্জন মন্ডলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি, বাইরে থাকায় বার বার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে রামপাল সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান, ওই রাস্তায় সরকারি বরাদ্দে সংস্কার হচ্ছে। নিয়ম মেনে রাস্তার জায়গা দিয়েই রাস্তা করা হবে। আবেদনের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, প্রকল্পের বরাদ্দে সরকারি রাস্তার উপর দিয়েই রাস্তা সংস্কার করা হবে। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category