• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উপজেলার অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা বাগেরহাট জেলার উপপরিচালক মো. আকিব উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপপরিচালক (এমসিএইচ) ও প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার মো. জাহাঙ্গীর আলম প্রধান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ম্যাটারনাল হেল্থ) ডাক্তার মোস্তফা কামাল মজুমদার, বাগেরহাটের সহকারী পরিচালক মো. দিলদার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, ইউপি চেয়ারম্যান সাবির আহমেদ, ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী একরামুল হক, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সঞ্চালনা করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন। কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা প্রদান সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। সেবা প্রদানে কর্মকর্তা কর্মচারীরা ব্যর্থ হলে ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category