মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
মোঃ মাহফুজুর রহমান রিটন
আনুষ্ঠানিকভাবে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)-এর
নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার দায়িত্ব গ্রহণের পর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-
কর্মচারীরা তাঁর দপ্তর কক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন দায়িত্ব
পালনে শুভকামনা জানান।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও
পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও প্রশাসককে শুভেচ্ছা জানান। এ
সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী এবং
অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা
জ্ঞাপন করেন।
পরে দুপুরে দায়িত্ব গ্রহণের আগে তিনি রাজশাহীর ঐতিহাসিক
হযরত শাহ মখদুম রুপোশ (রহ.) এর মাজার জিয়ারত করেন। সেখানে
দোয়া ও মোনাজাত করা হয়।
মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মহান আল্লাহর কাছে
শুকরিয়া আদায় করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা
কামনা করেন। এ সময় তিনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া-
এর প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি তারেক রহমান-এর প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাঁর আস্থা ও বিশ্বাসের কারণেই
তিনি এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।
নতুন প্রশাসক বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন ও যানজটমুক্ত
নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। বর্ষা মৌসুমের
আগে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার রাখা, জলাবদ্ধতা নিরসন এবং মশার
উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ
বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে
রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি
কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর পরদিন ১৫ মার্চ
নবনিযুক্ত প্রশাসক মন্ত্রণালয়ে যোগদান করেন।#