আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ রাসুল (সাঃ) ও তাহাজ্জুদ নামায নিয়ে কটুক্তিকারী (এনসিটিভি কমিটির সদস্য) রাখাল রাহা ও সোহেল হাসান গালীবকে দ্রæত গ্রেফতার পূর্বক বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে বগুড়ার আদমদীঘি উপজেলার সর্বস্তরের তাওহীদী জনতা ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রæয়ারী) বাদ জুমআ’র নামায শেষে উপজেলার মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলঅর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে আদমদীঘি বাসস্ট্যান্ড চত্ত¡রে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস আদমদীঘি থানা শাখার সভাপতি মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আদমদীঘি গোহাট জামে মসজিদে খতিব মাওলানা মুফতী হোসাইন আহমদ, সাওইল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মোমিন, দারুল ফুরকান ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আখতারুজ্জামান আল ফারুক, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আদমদীঘি উপজেলা সভাপতি মুফতি জাহিদ, কশাইগাড়ী জামে মসজিদের খতিব মাওলানা তাওহীদ বিন হাবীব। প্রতিবাদ সমাবেশে রাসুল (সাঃ) ও তাহাজ্জুদ নামায নিয়ে কটুক্তিকারী (এনসিটিভি কমিটির সদস্য) রাখাল রাহা ও সোহেল হাসান গালীবকে দ্রæত গ্রেফতার বিচার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়।