মোঃ মনির হোসেন :রুমডো ইনস্টিটিউট অব মর্ডান টেকনোলজি কতৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ ইং এর আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর )সকাল ১০ ঘটিকায়। রুমডো ইনস্টিটিউট অব মর্ডান টেকনোলজি প্রাঙ্গনে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন,
সিএসটি ডেঞ্জার এলিভেন বনাম ইলেক্ট্রিক্যাল পটেনশিয়াল রেঞ্জার। এতে জয়লাভ করেন ইলেকট্রিক্যাল পটেনশিয়াল।সিএসটিকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী পুরষ্কার ছিনিয়ে নেন ইলেকট্রিক্যাল পটেনশিয়াল।এর পর চূড়ান্ত ম্যাচ শেষে বিজয়ী দলের উল্লাসের মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রুমডো ইনস্টিটিউট অব মর্ডান টেকনোলজি ভিপি ইন্জিনিয়ার আবুল হাসেম।
রুমডো আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট ১৬ অক্টোবর ২০২২ তারিখ থেকে শুরু হয়ে আজ ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়। উক্ত খেলায় মোট ছয়টি দল অংশগ্রহণ করেন। দলগুলো হলো, ইলেকট্রিক্যাল পটেনশিয়াল,সিভিল লিজেন্ড এলিভেন,মেকানিক্যাল ডাইনামিক টাইটানিক, ইলেকট্রনিক্স এডভেন্জার,সিএসটি ডেন্জার এলিয়েন, টেক্সটাইল স্টারস।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল হাসেম, ভাইস প্রিন্সিপাল রুমডো ইনস্টিটিউট অফ মডার্ন টেকনোলজি,বিশেষ অতিথি ছিলেন রেজাউল ইসলাম, জেনারেল ম্যানেজার কেড লেব।এসময় আরো উপস্থিত ছিলেন,রুমডো ইনস্টিটিউট অব মর্ডান টেকনোলজির সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মরত সকল শ্রেণীর কর্মচারীরাসহ অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের সাধারণ শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন।
বিঃদ্রঃ সাইক গ্রুপ পরিচালিত ময়মনসিংহ শহরের একটি বেসরকারী পলিটেকনিক রুমডো ইনস্টিটিউট অব মর্ডান টেকনোলজি।এর প্রাতিষ্ঠানিক নিজস্ব ক্যাম্পাস নগরীর আকুয়া মধ্যে বারেরাতে অবস্থিত।