এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
বিভাগীয় চট্টগ্রামের সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে আসা ৮০ রোহিঙ্গা ও ৪ বাসের চালক-সহকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় সৈকতের বিভিন্ন পয়েন্টে থেকে তাদের আটক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪টি বাস জব্দ করা হয়। এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা সাংবাদিকদের বলেন, ৪টি বাসে ৮০ জন রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরতে আসার খবরে অভিযান চালিয়ে ৮০ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
এ ছাড়া বাস চালক এবং হেলপারদের কে আটক এবং বাসগুলো ও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটকদের কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। বাসের মালিকদের ডেকে ১৫ হাজার টাকা করে জরিমানা এবং মুচলেকা নেয়া হয়েছে।