• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

লালপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
তারুণ্যের উৎসব-২০২৪ উপলক্ষে নাটোরের লালপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় উক্ত কর্মশালায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

উক্ত কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা থেকে ১২টি দল অংশগ্রহণ করেন এবং আগামীর বাংলাদেশ নিয়ে তরুণ শিক্ষার্থীরা তাদের ভাবনা প্রদর্শন করেন। এ সময় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। মুক্তিযুদ্ধ আন্দোলন সংগ্রামের পাশাপাশি সকল ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category