লালপুর প্রতিনিধি( নাটোর)
নাটোর জেলার লালপুর উপজেলার সালামপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোঃ সাজেদুর রহমানের শেষ কর্মদিবসে সংবর্ধনার আয়োজন করা হয়। ৩রা নভেম্বর ( বৃহস্পতিবার) হাইস্কুল মাঠে প্রধানশিক্ষক মোঃ আবুল কালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জননেতা মোঃইসাহাক আলী, উপজেলা চেয়ারম্যান লালপুর। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা লালপুর।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক মিলন সাধারণ সম্পাদক আড়বাব ইউনিয়ন, মোঃ আফজাল হোসেন, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক সহ ছাত্র ছাত্রীগন। উপজেলা চেয়ারম্যান বক্তব্যে অবসরে যাওয়া শিক্ষক মোঃ সাজেদুর রহমানের কর্মজীবন নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বক্তব্য রাখেন। এছাড়াও অবসরে যাওয়া শিক্ষক মোঃ সাজেদুর রহমান তার বক্তব্যে সংবর্ধনার আয়োজন করায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।