• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

লিটল ফ্রি লাইব্রেরী’ প্রত্যন্ত চরের নাগরিকদের জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারের উদ্ভাবনী প্রয়াস

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

‘
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘লিটল ফ্রি লাইব্রেরী’ কুড়িগ্রাম জেলা পুলিশের একটি উদ্ভাবনী প্রয়াস। কুড়িগ্রামের প্রত্যন্ত চরে নাগরিক ও শিক্ষার্থীদের বই পড়ার অদম্য ইচ্ছা যাতে আরো সুপ্রসস্থ হয়, সে লক্ষ্যে প্রথম পর্যায়ে কুড়িগ্রাম জেলার ৫ টি পয়েন্টে ঢুষমারা থানার অধিক্ষেত্রে ও মোহনগঞ্জের প্রত্যন্ত চরে, চিলমারী রমনা ঘাটে, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর চরের ঘাটে ও উলিপুরের নামাজের চরে লিটল ফ্রি লাইব্রেরী স্থাপন করা হয়। সেখানে চর এলাকার সন্মানিত নাগরিক বৃন্দ বই পড়ার পাশাপাশি বই এন্ট্রি করে বাসায় নিয়ে যেতে পারবেন, সে ব্যবস্থাপনা নিশ্চত করবেন সংশ্লিষ্ট চায়ের দোকানদার।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, ‘ফ্রি লিটল লাইব্রেরী’ এটি আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি এই প্রয়াস টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি ও স্থিতিশীলতাকে সুদূর করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যন্ত চরের সন্মানিত নাগরিকবৃন্দ চায়ের দোকানে বসে শুধু আষাঢ়ে গল্প না করে বই পড়ে জানুক মহাকাব্যিক মুক্তিযুদ্ধ, অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎমুখী উন্ময়ন প্রচেষ্টা ও কার্যক্রম সমূহ।লিটল ফ্রি লাইব্রেরী তে প্রাথমিকভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠ সহ ইতিহাস,সমাজ,জীবন নির্ভর ও ভবিষ্যৎ মুখী বই সমূহ স্থান পেয়েছে, যার ভবিষ্যতে কলেরব আরো বাড়বে। ‘লিটল ফ্রি লাইব্রেরী’ প্রাথমিক পর্যায়ে ৫ টি দিয়ে শুরু হলেও কুড়িগ্রামের যেসব ছোট ছোট চরে লাইব্রেরী ও বইয়ের সীমাবদ্ধতা রয়েছে, সেসব জায়গায় পর্যায়ক্রমে ‘লিটল ফ্রি লাইব্রেরী’ স্থাপন করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category