• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শার্শায় এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ধর্মীয় গ্রন্থ আল- কোরআন বিতরণ ও ক্বিরাত প্রতিযোগীতা

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শায় হযরত শাহজালাল (রহঃ) লতিফিয়া মডেল মাদরাসা ও এতিমখানায় পবিত্র আল-কুরআন বিতরণ ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ নভেম্বর) সকালে শ্যামলাগাছি হযরত শাহ জালাল (রহঃ) লতিফিয়া মডেল মাদরাসা ও এতিমখানার আয়োজনে ১৫০ জন এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে পবিত্র আল-কোরআন বিতরণ করা হয়।

এসময় শার্শা ও পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই শতাধিক মাদরাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ক্বিরাত,গজল ও আযান প্রতিযোগীতায় তিন ক্যাটাগারীতে ৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন আয়োজকরা।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতিয়ার রহমানের সভাপতিত্বে ও ঝিকরগাছার স্বপ্ন ছোঁয়া অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা রোভার রাজিবের সঞ্চালনায় এবং দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন আহম্মেদ তোতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রভাষক ও বিশিষ্ট সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, দৈনিক কালের কন্ঠ ও একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জামাল হোসেন,ইনডিপেনডেন্ট টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আবদুর রহিম,জান্নাতা খানম মহিলা কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা কামাল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category