• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

শাহ ফতেহ আলী পরিবহনের নিজস্ব ওয়ার্কশপ – টার্মিনালের উদ্বোধন

দিনকাল বিডি / ২৫৭ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

বুলবুল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দূরপাল্লার পরিবহন হচ্ছে শাহ ফতেহ্ আলী পরিবহন। শনিবার দুপুরে বগুড়া জেলার ও নওগাঁ জেলা সীমানার ঢাকা রোডস্থ সান্তাহারের বশিপুরে পরিবহনের নিজস্ব ওয়ার্কশপ ও টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। শাহ ফতেহ্ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামের আমন্ত্রণে উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ ও বগুড়ার বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরিবহন বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই শাহ ফতেহ আলী পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে যোহরের নামায শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর শাহ ফতেহ্ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলামসহ অন্যান্য

অতিথিরা ফিতা কেটে ওয়ার্কশপ ও টার্মিনালের শুভ উদ্বোধন করেন। এসময় শাহ ফতেহ্ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাত্রী পরিবহন করে আসছে শাহ ফতেহ্ আলী পরিবহন।

এতোদিন নওগাঁয় পরিবহনের কোন নিজস্ব ওয়ার্কশপ ও টার্মিনাল ছিলো না। এতে করে অনেক অসুবিধার সম্মুখিন হতে হতো। কিন্তু আজ পরিবহনের নিজস্ব ওয়ার্কশপ ও টার্মিনালের উদ্বোধন হওয়ার মধ্যদিয়ে নওগাঁসহ আশেপাশের এলাকাই শাহ ফতেহ্ আলী পরিবহনের এক নতুন দ্বার উন্মোচন হলো। আগামীতে এই অঞ্চলের মানুষরা শাহ ফতেহ্ আলী পরিবহনে আরো উন্নত মানের সেবা পাবেন বলে আমি আশাবাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category