খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে আওয়ামীলীগ যুবলীগসহ তার সহযেগী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২২ মে) বিকেল ৫টায় আদমদীঘি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক সাংসদ আলহাজ¦ কছিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, নিসরুল হামিদ, যুবলীগের সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাইদ চাদকে অবিলম্বে গ্রেফতারসহ তার দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী জানান।
#