• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

শেখ হাসিনার পলায়ন ও কারফিউ’র কারণে ঝিমিয়ে পড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলের গতি ফিরেছে

দিনকাল বিডি ২৪ / ৮৬ Time View
প্রকাশঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
কারফিউ ও শেখ হাসিনার পলায়নের পর বিভিন্ন গাড়ি চালক ও মালিকরা আতঙ্কের মধ্যে থাকায় দেশের ব্যস্ততম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল অনেকটা বন্ধ হয়ে পড়েছিলো । প্রায় এক সপ্তাহ পর ফের স্বাভাবিক হয়েছে এই রুটে যানবাহন চলাচল।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী লেনে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, লরি, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রো বাস সহ সকল গাড়ি চলাচল করছে। স্বল্প সংখ্যক দূরপাল্লার গাড়ি ও চলাচল করতে দেখা যায়। বারইয়ারহাট-চট্টগ্রাম রুটে চলাচলকারী চয়েস, উত্তরা ও মীরসরাই এক্সপ্রেস পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে।

রাস্তায় আগের চেয়ে মানুষের উপস্থিতি ও বেড়েছে অনেকটা। খোলা হয়েছে বন্ধ থাকা অনেক দোকানপাট।
তবে, আগের মতো এখনো সেই অবস্থা ফিরে আসেনি। বাসচালকরা বলেন, প্রায় ১০ দিন গাড়ি চালাতে পারিনি। ইনকাম ছিলো না বললেই চলে। আজ গাড়ি নিয়ে বের হয়েছি। রাস্তায় মোটামুটি যাত্রী রয়েছে।

লেগুনা চালকরা বলেন, তিনদিন পর গাড়ি নিয়ে বের হয়েছি। এখনো তেমন যাত্রী পাইনি। বেলা বাড়ার সাথে সাথে যাত্রী বাড়তে পারে।
কয়েক জন ব্যবসায়ীর সাথে কথা বলে জানতে চাইলে তারা বলেন, ৫ দিন পর আজ দোকান খুলেছি। দেশে একটা ভয়াবহ পরিস্থিতি চলছিলো বলে ভয়-আতংকে দোকান খুলতে পারিনি। তাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ও জানান ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category