• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাই শান্তিতে আছেন

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাই আমি এমপি হয়েও আপনাদের কাছে আসতে বাধ্য, শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করেন, আমাদের (সংসদ সদস্যদের) নিয়ে দেশের উন্নয়নে নিবেদিত আছেন। তার জন্য আপনারা শান্তিতে আছেন। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মোল্লাহাটে রমজান উপলক্ষে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন।

এসময় শেখ হেলাল উদ্দীন এমপি আরো বলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা’কে আবারো উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার পক্ষ থেকে মনোনয়ন দেয়া হলো। আমি জানি, আমি যাকে বলবো আপনারা তাকেই ভোট দিবেন। শাহীনুল আলম ছানা দলের জন্য নিবেদিত, তাই আমি তাকে চাই।

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রবিবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে পাঁচ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা অবসরপ্রাপ্ত যুগ্মসচিব এমডি আল আমিন ও কে, এম, কবির আহমেদ, শেখ হেলাল উদ্দীন এমপি’র এপিএস মোঃ ফিরোজুল ইসলাম ও সিকদার ওয়ালিদ হোসেন,

আওয়ামীলীগ নেতা এস এম সাইকুল আলম, মোঃ ইউসুফ আলী খান, অধ্যক্ষ এল জাকির হোসেন, জিকরুল মিয়া, মোঃ হাসান মোল্লা হায়দার, নজরুল ইসলাম মিল্টন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, যুবলীগ নেতা মোঃ তরিকুল ইসলাম সঞ্চয় মিয়া, ফজলে এলাহী লেবীন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশিকুল আলম তন্ময় মিয়া,

আওয়ামীলীগ নেতা আবুল বাশার মোল্লা, দেলোয়ার হোসেন, শরীফ মাহাতাব উদ্দিন, শেখ শহিদুল ইসলাম, মোঃ নাসির মিয়া, মান্নু মিয়া, আনোয়ার মিয়া প্রমুখ।

উল্লেখ্য, প্রতি প্যাকেট/বস্তা খাদ্য সামগ্রীতে রয়েছে- চাল, ডাল, আলু পিয়াজ, তেল, চিনি, সেমাই। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের মাঝে দুই ভান ঢেউ টিন ৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category